মঙ্গলবার বিকেলে শিশুটির বাবা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। রাজন মিয়া পৌর এলাকার দত্তপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান।
.png)
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ৬ বছর ৭ মাস বয়সী ওই শিশুটির বাবা দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তানসহ পৌর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। রাজন মিয়ার সঙ্গে পূর্ব পরিচিত হওয়ায় মাঝেমধ্যেই তার বাড়িতে যাওয়া-আসা ছিল। গত সোমবার সকালে পড়ানোর কথা বলে শিশুটিকে তার বাসায় নিয়ে যান রাজন। এক ঘণ্টা পর শিশুটি নিজ বাসায় ফিরে আসলে পরনের পায়জামা কিছুটা ভেজা থাকায় শিশুটির মায়ের সন্দেহ হয়।
পরে শিশুটিকে ভালোভাবে দেখার পরে ধর্ষণের আলামত পাওয়া যায়। এ সময় শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ধর্ষণ করা হয়েছে। মামলার পর থেকেই পালিয়েছেন রাজন। তাকে গ্রেফতার করতে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।