ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৭ নভেম্বর ২০২৩
ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে জেলে নিখোঁজ
ফাইল ফটো

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের কবলে পড়ে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার দুপুরে মেঘনা নদীর মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে। বাদশা মিয়া নামে ৫০ বছর বয়সী ঐ জেলে উপজেলার মলংচড়া ইউনিয়নের মজিবল হকের ছেলে।

জানা যায়, দুপুরে মলংচড়া চর থেকে চার জেলেসহ তীরে ফেরার সময় নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাদশা মিয়া নিখোঁজ হয়।

Advertisement

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রলার ডুবে এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছি। ঐ জেলের সন্ধানে তৎপরতা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!