[ দেশজুড়ে ]
শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো
রংপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের দায়ে সোহেল রানা (২৮) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার পঞ্চম শ্রেণি পড়ুয়া ঐ শিক্ষার্থী আসামি সোহেল রানার মায়ের কাছে আরবি পড়তে প্রতিদিন তাদের বাড়িতে যেত। এসময় সোহেল রানা বিভিন্নভাবে শিশুটিকে উত্ত্যক্ত করতেন।
.png)
২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি তাদের বাড়িতে পড়তে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহেল ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!