জানা যায়, গত শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার শিশু (দুই মেয়ে এবং দুই ছেলে) জন্ম দেন তানজিলা বেগম নামে এক গৃহবধূ। তবে রোববার সকালে সেই শিশুরা মারা যায়।
তানজিলা বেগম চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোলেমানের স্ত্রী।
.png)
মৃত ঐ চার নবজাতকের নানা নাসির চৌধুরী বলেন, এক সঙ্গে চার নাতনি ও নাতির জন্মে আমাদের পরিবারের সবাই অনেক খুশি হয়েছিলাম। তবে সেই খুশি আর বেশিক্ষণ থাকেনি। তারা চারজনই মারা গেছে। এক সঙ্গেই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
চরফ্যাশন আধুনিক হাসপাতালের পরিচালক তিতুমীর বলেন, আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে জন্ম নেয়া চার শিশুর ওজন কম ছিল। যতটা সম্ভব হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। সেজন্য তাদের আমরা রেফার্ডও করেছি। রোববার খবর পেলাম তারা মারা গেছে।