ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২০ নভেম্বর ২০২৩
বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

বগুড়া সদর উপজেলায় চোর সন্দেহে জয় নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের লোকজন। 

রোববার রাত ১০টার দিকে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয়। বাড়িতে চোর ঢুকেছে বলে মন্টু চিৎকার শুরু করলে ঘর থেকে বেরিয়ে আসেন তার বড় ভাই আশরাফুল। এ সময় ওই কিশোর বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে পড়ে। মন্টু ও আশরাফুল গাছে থেকে জয়কে নামিয়ে এনে মারধর শুরু করেন। 

এরই মধ্যে চোর ধরা পড়েছে, এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে কিশোরকে মারধর শুরু করে। রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই মারা যায় ওই কিশোর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল। 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, চোর সন্দেহে জয় নামে ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!