ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২০ নভেম্বর ২০২৩
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত
নওগাঁ সদর থানা। ফাইল ছবি

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩৫) নামে বেসরকারি কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।

জানা যায়, মামুনুর রশিদ মামুন একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। প্রতিদিন সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় করে খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন। ওইদিনই বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিসপত্রের মূল্য হিসেবে টাকা দাম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বক্তারপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা পথরোধ করে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে চলে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে মামুনুর রশিদ মামুন মারা যান।

Advertisement

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাতের কারণে মৃত্যু হতে পারে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!