বিশিষ্ট সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা অ্যাকউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খান মাজহারুল ইসলাম এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।
.png)
এ সময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নওগাঁর বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী কলা-কুশলীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।