ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ৩৫০ জনকে শিক্ষা উপকরণ-সুরক্ষা সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২ নভেম্বর ২০২৩
নওগাঁয় ৩৫০ জনকে শিক্ষা উপকরণ-সুরক্ষা সামগ্রী বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় জেলা রেড ক্রিসেন্টের যুব সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম ফজলে রাব্বি।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, প্রতাব চন্দ্র সরকার ও দেওয়ান আলী আকবরসহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে ৩৫০ জন যুব সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ ও সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!