[ দেশজুড়ে ]
ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর মহিপাল বাস টার্মিনালের সামনে রাখা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০ নভেম্বর রাতে বাসচালক দাউদুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা আগুন দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বাসের মালিক ফেনী জেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি ইলিয়াছ মিন্টু জানান, হরতাল-অবরোধে বাস চলাচল বন্ধ রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের পাশে পার্কিং করা হয়। রোরবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
.png)
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বাস পোড়ানোর ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!