[ দেশজুড়ে ]
ফেনীতে নাশকতা মামলায় যুবদলের ৩ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা মামলায় যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ফেনী শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ছাগলনাইয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদস্য আলমগীর হোসেন ও ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলাউদ্দিন।
.png)
র্যাব জানায়, বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া সরকারি কলেজের সামনের সড়কে কিছু দুষ্কৃতকারী যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। পরে তারা মশাল হাতে জনমনে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় তারা সড়কে চলাচলরত গাড়ি ভাঙচুর করে এবং ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!