[ আইন-আদালত ]
নাশকতা মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর পল্টন থানার নাশকতা মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন- মো. ইব্রাহীম খলিল, মো. আনিসুর রহমান ও মো. ইসমাইল মিয়াজী।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!