[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে যুবদল নেতা রাসেল আটক
আটককৃত যুবদল নেতা
লক্ষ্মীপুরের রামগতিতে নাশকতার আশঙ্কায় যুবদল নেতা গরিব হোসেন রাসেলকে আটক করা হয়েছে। রাসেল উপজেলার বড়খেরী ইউনিয়ন যুবদলের সভাপতি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের রামগতি বাজার থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ফেসবুকেও তিনি উসকানিমূলক প্রচারণা চালান। রাসেল বড়খেরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
.png)
রামগতি থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় যুবদল নেতা রাসেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!