ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-মেয়েকে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ২১ নভেম্বর ২০২৩
মা-মেয়েকে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)। 

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামে এক ব্যক্তির বসতঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে এ ঘটনায় ওই কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ১০ জনেরই সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন পলাতক ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!