ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ২১ নভেম্বর ২০২৩
চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের ১৮ দিন পর অভিযুক্ত নিপেন চন্দ্র বর্মণ ভুট্টু (৪০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ভুট্টু উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। 

এর আগে, গত ৩১ অক্টোবর বিকেলে শিশু ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এজাহার দায়ের করলে গত ২ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলা নম্বর-২।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!