[ দেশজুড়ে ]
মোটর পাম্পের তারে জড়িয়ে নিথর শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির মোটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় বছরের হাসান নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাসান একই এলাকার মাহফুজ উদ্দিনের ছেলে।
জানা যায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মোটর পাম্প বসানো আছে। মোটর পাম্পটি বৈদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলার সময় মোটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে হাসানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!