[ দেশজুড়ে ]
পরশুরামে মাদকসেবীর জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অনন্তপুর এলাকায় সিরাজ উদ্দিন নামে এক মাদক বিক্রেতার কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি একই এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য অধিদফতর সূত্র জানায়, মঙ্গলবার পরশুরাম পৌরশহরের পূর্ব অনন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকার মিশন একাডেমি সড়কের সিরাজ উদ্দিনের বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিরাজকে দুই মাস কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
.png)
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোজাম্মেল হক জানান, দণ্ডপ্রাপ্ত সিরাজ উদ্দিনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!