মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের উপজেলার গোডাউনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক পত্নীতলা উপজেলার বনগ্রাম চকরঘু গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার সাপাহার মহিলা ডিগ্রী কলেজ থেকে অটোচালক সিদ্দিক তার কলেজ পড়ুয়া মেয়েসহ তিন সহপাঠীকে নিয়ে গ্রামে যাচ্ছিলেন। তাদের অটোটি উপজেলার গোডাউনপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সাপাহার ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
সাপাহার থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।