[ দেশজুড়ে ]
বেনাপোলে পুকুর পাড় থেকে ২১ ককটেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বেনাপোলে ৩ দিনের ব্যবধানে ফের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব-৬। মঙ্গলবার পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতো বলে জানায় র্যাব।
র্যাব-৬, যশোর এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল বোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাব-৬ এর অভিযান অব্যাহত আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!