[ দেশজুড়ে ]
বেনাপোলে পুকুরের পাড় থেকে ১৬ ককটেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোলের বালুন্ডা এলাকার একটি পুকুর পাড় থেকে ১৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেনে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। শনিবার দুপুরের দিকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, থানার ওসি কামাল হোসেন ভূইয়া স্যারের কাছে গোপন খবর আসে বালুন্ডা বাজারে পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কসটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা ককটেলগুলো এক জায়গায় জমা করে রেখেছিল তা জানা যায়নি।
.png)
ওসি কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ককটেল
লিংক সফলভাবে কপি হয়েছে!