ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পেট্রল বোমা ও ককটেল তৈরির সময় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১৭ নভেম্বর ২০২৩
রাজধানীতে পেট্রল বোমা ও ককটেল তৈরির সময় গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দেশীয় অস্ত্র এবং পেট্রল বোমা ও ককটেলসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের ছাদে পেট্রল বোমা ও ককটেল তৈরির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুবেল, মারুফ খান, আল আমিন ও হৃদয় সরদার। 

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতরা যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের ছাদে বসে পেট্রল বোমা ও ককটেল তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি, সুইচ গিয়ার চাকু), ১০টি পেট্রল বোমা, চারটি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, আড়াই কেজি গাঁজা, একটি গাঁজা মাপার যন্ত্র, দুই লিটার পেট্রল, একটি মোটরসাইকেল ও তিনটি হেলমেট উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশ্যে পেট্রল বোমা ও ককটেল তৈরি করছিল। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু ও সহ-সভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব-১০।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!