ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, বিক্রেতাকে জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ২২ নভেম্বর ২০২৩
খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, বিক্রেতাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় ২০টি অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শীতের এসব অতিথি পাখির মধ্যে রয়েছে ডোমকুর ১৯টি ও ১টি হাঁস পাখি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় আড়ংঘাটা থানার ওসি ওয়াহিদুজ্জামান ২০টি অতিথি পাখিসহ সরোয়ার গাজীকে আটক করেন। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস.এম আশিস মোমতাজ পাখি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এসিল্যান্ড বলেন, ২০টি অতিথি পাখি শিকারের দায়ে একজনকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা সুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!