আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার রিপন ইসলামের স্ত্রী মুক্তাপাখী ও সৈয়দপুর উপজেলার হাতীখানা বানিয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মুকুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিহাটের হাতীবান্ধা থেকে একটি মাইক্রোবাস নীলফামারী হয়ে সৈয়দপুর বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকায় মাদক ডেলিভারি দেওয়ার জন্য অন্ধকারে অপেক্ষা করছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসটির কাছে গেলে ড্রাইভার পালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাস থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দু’জনকে আটক করেন।
.png)
ওসি সাইফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।