ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটভাটায় কয়লার বদলে কাঠ, লাখ টাকা জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪, ২৩ নভেম্বর ২০২৩
ইটভাটায় কয়লার বদলে কাঠ, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নের একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। এ সময় কয়লার বদলে ইটভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুত করার অপরাধে একটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় পাঁচ হাজার ৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। 

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কিছু ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!