এছাড়া মাদক পাচারে ব্যবহৃত লাশবাহী গাড়িটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুস সবুর (৪২) ও যশোরের বিরামপুরের নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫)।
.png)
র্যাব-১০ জানায়, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে এসব ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত এই মাদকের মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, ডাবল কেবিনযুক্ত লাশবাহী ঐ ফ্রিজিং গাড়ির মাঝের কেবিনে প্লাস্টিকের বস্তায় রাখা ছিলো এই ফেনসিডিল। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন।