মৃত ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাজপুর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে সুমন মিয়া (২৮) ও মাগুরার মুহাম্মদপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে গোলাম রসুল (৬৮)।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০ জন। এরমধ্যে ২৩ হাজার ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
.png)
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। তবে প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে।