ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে কমেছে মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ২০ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে কমেছে মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭ জন
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়।

নতুন পাঁচজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৫৪ জনে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৬৫৩ জন ডেঙ্গুরোগী।

Advertisement

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১৯৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮৬ এবং ঢাকার বাইরের ৯১১ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকার বাসিন্দা তিনজন, ঢাকার বাইরের দুইজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ২ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ৮২১ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৯৬ হাজার ৬৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৭ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ১৭১ জন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!