[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে ৮ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ১৪২৯
ফাইল ফটো
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা।
এছাড়া হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৩০২ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১২৭ জন। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯১ হাজার আটজন। মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৮ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!