ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১৬ নভেম্বর ২০২৩
নোয়াখালীতে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে আনোয়ার হোসেন হৃদয় নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত আনোয়ার হোসেন হৃদয় (২০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মিস্ত্রি বাড়ির বাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের ফুফাতো ভাই মহিন উদ্দিন শামীম বলেন, সে পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

Advertisement

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়। তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার দিনগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!