ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ১৫ নভেম্বর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঐ গৃহবধূ মারা যান।

মৃত্যু নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা কাউসার আলীর স্ত্রী হেনা।

Advertisement

এনিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ৩০ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৪ জন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!