ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় ডিসেম্বরের দুই দিন বিশেষ ছাড়

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ২৪ নভেম্বর ২০২৩
কুয়াকাটায় ডিসেম্বরের দুই দিন বিশেষ ছাড়
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। আগামী ১ ও ২ ডিসেম্বর উৎসব উদযাপন করা হবে।

উৎসব চলাকালে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়াও আবাসিক হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড়, হোটেল-রেস্তোরায় ২০ শতাংশ ছাড়, শুঁটকি মাছে ২০ শতাংশ ছাড়, ফিশ ফ্রাইয়ে ২০ শতাংশ ছাড়, ইজিবাইকে ৩০ শতাংশ ছাড় থাকবে। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের কুয়াকাটায় হোটেল বিচ-হ্যাভেনের হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পটুয়াখালী জেলা প্রশাসনের উপস্থিতিতে কিছুদিন পূর্বে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন। এছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান।

Advertisement

সভায় আরো উপস্থিত ছিলেন- ট্যুার অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা হোটেল-মোটেল এম্পোইজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফিসফ্রাই মার্কেটের সভাপতি মো. মিজানুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!