ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় হোটেল-মোটলে ৭ দিন বিশেষ ছাড় 

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী) 
প্রকাশিত: ১২:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩
কুয়াকাটায় হোটেল-মোটলে ৭ দিন বিশেষ ছাড় 
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ দিবসকে ঘিরে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাতদিন পর্যটকদের জন্য এই বিশেষ ছাড় দেবে মালিকপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোতালেব শরীফ ও কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার। 

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার বলেন, বিগত বছরগুলোতে বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিভিন্ন অফার ঘোষণা করেছিলাম। এখন বর্ষা মৌসুম হওয়ায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। তাই পর্যটকদের আকৃষ্ট করতে আমরা এ ছাড়ের ঘোষণা দিয়েছি। আশা করছি কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। 

Advertisement

কুয়াকাটায় হোটেল-মোটলে ৭ দিন বিশেষ ছাড়

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, পর্যটন দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বড় আয়োজন রয়েছে। তবে কুয়াকাটায় আমাদের হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আশা করছি, বিগত বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। ২৭ সেপ্টেম্বরের পর থেকে অনেক হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের কাঙ্খিত সেবা দিতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আসা পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!