ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩
কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটার অন্যতম ভ্রমণ স্পট হিসেবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের কাছে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন মিশ্রীপাড়া সিমা বৌদ্ধবিহারের সভাপতি মংলাচিং রাখাইন।

বৃহস্পতিবার জাদুঘরটি পরিদর্শন শেষে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উত্তম মহাথেরসহ অনেকে।

Advertisement

জাদুঘরের প্রতিষ্ঠাতা মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলীন হওয়ার পথে। তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করেছি। এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি, পর্যটকরাও অনেক উপভোগ করছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরো একটি মাইলফলক পূর্ণ করল। রাখাইনদের নিয়ে অনেকের আগ্রহ থাকে। আশা করি, এ আয়োজনটি তাদের পূর্ণতা দেবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!