[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে দাঁড়ানো ট্রাকে দুর্বৃত্তদের আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকটির মালিক জামাল উদ্দিন বলেন, মহাসড়কের পাশেই দাঁড়িয়ে ছিল ট্রাকটি। কাছেই ছিলেন চালক। ভোরে মুখোশ পরা কয়েকজন যুবক এসে ট্রাকটিতে আগুন দেন। এ সময় তারা ট্রাকের সামনের কাচ ভাঙচুর করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!