ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে গ্লাডিওলাস ফুলের বাণিজ্যিক চাষ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ২৪ নভেম্বর ২০২৩
মুকসুদপুরে গ্লাডিওলাস ফুলের বাণিজ্যিক চাষ
ফুলের বীজ বপন করা হয়

গোপালগঞ্জের মুকসুদপুরে বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুরে এ ফুলের বাণিজ্যিক চাষের লক্ষ্যে বীজ বপন করা হয়।

এছাড়া মুকসুদপুরে এই প্রথম বাণিজ্যিকভাবে গাঁদা ফুল চাষ করা হচ্ছে। উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক মামুন ফকির প্রায় দুই বিঘা জমিতে এ ফুলের বাণিজ্যিক চাষ করছেন।

বীজ বপন উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। এ সময় উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাহাদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার প্রমুখ।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, বাণিজ্যিক ফুল চাষ করায় কৃষককে সাধুবাদ জানাতে হয়। তিনি সফল হলে অনেকেই ফুল চাষে আগ্রহী হবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বাহাদ্দিন জানান, মুকসুদপুরের মাটি খুবই উর্বর। এখানে সব ধরনের ফসল ভালো উৎপাদন হয়। বাণিজ্যিক এই প্রথম মুকসুদপুরে গ্লাডিওলাস ও গাঁদা ফুলের চাষ করা হচ্ছে। উৎপাদন ভালো হলে কৃষক লাভবান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!