ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ আত্মীয়ের লাশ দেখে আঁতকে ওঠেন সাদিয়া-মিথিলা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৫ নভেম্বর ২০২৩
৫ আত্মীয়ের লাশ দেখে আঁতকে ওঠেন সাদিয়া-মিথিলা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিথিলা আক্তার এবং তার চাচাত বোন সড়ক দুর্ঘটনায় এক আত্মীয়ের মৃত্যু খবর শুনে ছুটে আসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এসে একজনের লাশ দেখেই কান্নায় ভেঙে পড়েন। এরপর একের পর এক প্রিয়জনদের লাশ দেখে আঁতকে ওঠেন দুই চাচাতো বোন।

সর্বশেষ বিকেল সাড়ে ৪টার দিকে ইনসাফ আলীকে চিনতে পেরে আহাজারি শুরু করেন মিথিলা। সম্পর্কে ইনসাফ আলী মিথিলার চাচা।

মিথিলা জানান, নিহত সবাই তার আত্মীয়। চাচাকে চিনতে পারিনি। বলেই আহাজারি শুরু করেন।

Advertisement

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নাটোরের বাকিদেবপুরের বাসিন্দা হাসান আলীর স্ত্রী পারভিন বেগম, শাহমুকদম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন, নাটোরের বাসিন্দা আইয়ুব আলী লাবু, অটোরিকশা চালক মোখলেসুর এবং ইনসাফ আলী। এছাড়া আহত যুবকের নাম হৃদয়। তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!