ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৫ নভেম্বর ২০২৩
পাটুরিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
ফেরিঘাট- ফাইল ফটো

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে ৫ নম্বর পাটুরিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার মুনশী কমর উদ্দিনের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে রফিকুল ইসলাম ৫ নম্বর ঘাট এলাকায় ফেরিতে উঠার জন্য হেঁটে যাচ্ছিল। এ সময় একই ফেরিতে উঠতে গিয়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এএসআই আনোয়ার হোসেন আরো জানান, দুর্ঘটনার বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে আর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!