শনিবার রাত সাড়ে ৩টার উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক অংসাজাই মারমা (২৪) উপজেলার কোলাপাড়ার থুইচামৌ মারমার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতরা হলেন- একই এলাকার পাইমুচিং মারমা ও লাছিথুই মারমা।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কলমপতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বড়ইছড়ি এলাকায় চৌধুরীপাড়া চীবর দানোৎসব থেকে সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী কুলাপাড়া যাচ্ছিলেন। এ সময় একটি নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
কাউখালী থানার ওসি মো. পারভেজ আলী বলেন, চীবর দান উৎসব থেকে ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে এ কালভার্টে দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।