[ দেশজুড়ে ]
রাঙ্গামাটিতে জুয়ার আসরে অভিযান, আটক ১৭
প্রতীকী ছবি
রাঙ্গামাটিতে জুয়া খেলার সময় ১৭ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার রাতে শহরের পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান।
তিনি জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিংয়ে জুয়ার আসর বসেছে। পরে রাতে অভিযান পরিচালনা করে ১৭ জনকে আটক করা হয়। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!