শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার দেওভোগ মাদরাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানায়, নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনতাকারী এক পথচারীর নিকট থেকে ছিনতাই করার সময় ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারী ও এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেস্টা করে।
.png)
এসময় তাদেরকে এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া করে ছিনতাকারী কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানায়, নিহত কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। শনিবার রাতে কৃষ্ণাসহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানায় প্রায় আটটি মামলা রয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।