ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট শ্যালককে বাঁচাতে গেলেন দুলাভাই, বাঁচল না কেউই

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ২৬ নভেম্বর ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট শ্যালককে বাঁচাতে গেলেন দুলাভাই, বাঁচল না কেউই
ফাইল ফটো

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃ বিদ্যুৎস্পৃষ্টে তোফাজ্জল হোসেন ও খোকা মিয়া নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। 

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- আদমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে খোকা মিয়া ও খোকা মিয়ার চাচাতো বোন জামাই তোফাজ্জল।

জানা যায়, শনিবার বিকেলে নবনির্মিত বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন খোকা মিয়া। মোটর খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওই সময় তার চিৎকার শুনে বাড়ির পাশ থেকে বোন জামাই তোফাজ্জল হোসেন খোকাকে ধরতে যান। এতে তোফাজ্জলও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!