[ দেশজুড়ে ]
খেলতে খেলতেই পুকুরে ডুবে মরল ২ শিশু
ফাইল ফটো
টাঙ্গাইল শহরে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার ও মো. জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার।
.png)
তিনি বলেন, সকালে দুই শিশু উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!