[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
কর্মসূচির উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো (উফসী) ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজধান বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান প্রমুখ।
.png)
এতে উপজেলার ৪ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফসী বীজধান, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!