ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্লাস্টিকের ব্যাগে মিলল ১ লাখ ৩০ হাজার ইয়াবা 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৭ নভেম্বর ২০২৩
প্লাস্টিকের ব্যাগে মিলল ১ লাখ ৩০ হাজার ইয়াবা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ নভেম্বর) ভোরে বেড়িবাঁধ সংলগ্ন আলুগোলা প্রজেক্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি) অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ।

Advertisement

তিনি জানান, নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান আসতে পারে। এমন তথ্যে নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় কৌশলগত অবস্থান নেয়। টহলদল ৩ ব্যক্তিকে লুঙ্গি দিয়ে মোড়ানো তিনটি থলে কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে আলুগোলা এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করলে তারা দূর থেকে বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই দ্রুত দৌড়ে পালানোর সময় তাদের কাঁধে থাকা ৩টি থলে মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারীরা পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো থলে থেকে ৩টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরো জানান, চোরাকারবারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!