[ দেশজুড়ে ]
খুলনায় তুলার গোডাউনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় অগ্নিকাণ্ডে তুলা ও লেপ-তোশকের তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় মহানগরীর দৌলতপুর মহসিন মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে নগরীর দৌলতপুর মহসিন মোড় এলাকায় একটি তুলার গোডাউন ও লেপ-তোশকের দোকানে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এর মধ্যে দুটি তুলাসহ লেপ-তোশকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!