শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই পাট গোডাউন থেকে প্রচণ্ড কুণ্ডলী আকারে ধোঁয়া দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
.png)
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।