সোমবার দুপুরে ফিরে আসা জেলেরা এ তথ্য জানান। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহত জেলেদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলায়।
এফবি রুনু ট্রলারের মালিক কালাম খান বলেন, গত ২১ নভেম্বর পাথরঘাটা থেকে গভীর বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারটি পাঠাই। মাছ শিকার করে রোববার কূলে আসার পথে রাত সাড়ে ৯টার দিকে ২২ থেকে ২৫ জনের একটি সঙ্গবদ্ধ জলদস্যু বাহিনী নোঙর করা ট্রলারে উঠে মুক্তিপণ চায়। পরে টাকা দিতে অস্বীকৃতি জানালে ট্রলারে থাকা ১১ জেলেকে মারধর করে প্রায় ৫ লাখ টাকার ইলিশ মাছ ও ৪ লাখ টাকার জাল লুট করে নিয়ে যায়।
.png)
তিনি আরো বলেন, ফিরে আসা জেলেদের প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জলদস্যুরা মাছ ও জাল লুট করে জেলেদের মারধর শেষে পাঠিয়ে দেয়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
পাথরঘাটা থানার ওসি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত কাজ চলছে।