ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোরকা পরে ছোট বউকে খুঁজছিল যুবক, অতঃপর...

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ৩০ নভেম্বর ২০২৩
বোরকা পরে ছোট বউকে খুঁজছিল যুবক, অতঃপর...
ছবি: সংগৃহীত

বুধবার বিকেল। ওই সময় বোরকা পরে ছোট বউকে খুঁজছিলেন এক যুবক। তবে তার চলাফেরা সন্দেহ হলে চোর ভেবে আটক করে গ্রামবাসী। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায়।

আটককৃত ওই যুবকের নাম কামরুল ইসলাম। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। তাদের সন্দেহ, চুরি করতে এসেছিলেন কামরুল।

Advertisement

তিনি আরো বলেন, আটক কামরুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বোরকা পরে তাকে খুঁজছিলেন তিনি। থানায় তার বিরুদ্ধে কোনো চুরি অভিযোগের রেকর্ড নেই। তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!