ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৩০ নভেম্বর ২০২৩
গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল শেখ পার্শ্ববর্তী বেদগ্রাম এলাকার শরিফুল শেখের ছেলে। তিনি বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকার একজন চায়ের দোকানি ছিলেন। 

নিহত ফয়সালের মা পান্না বেগম বলেন, বুধবার রাত ৮টার দিকে মোবাইলে কল এলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১০টার দিকে তার সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। তখন সে জানায় কিছুক্ষণ পরে আসবে। কিন্তু আর আসেনি। আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ভোরে গোলাবাড়িয়া এলাকায় এক যুবককে মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ফয়সাল নামে ওই যুবকের মরদেহ পায় পুলিশ। চোর সন্দেহে ফয়সালকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!