ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে চার ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৩০ নভেম্বর ২০২৩
খাগড়াছড়িতে চার ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চারটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। এ সময় উপজেলার আমতলীপাড়া এলাকার মেসার্স তারা ইটভাটা, এসবি ইটভাটা, ফোর স্টার ইটভাটা, বাইল্যাছড়ি এলাকার মদিনা ইটভাটা ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার না করায় তাদের জরিমানা করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী জানান, দুপুরে উপজেলার পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকার অর্থদণ্ড করা হ‌য়। এছাড়া ইটভাটা থেকে জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!