[ দেশজুড়ে ]
বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন বর-কনের বাবা
ফাইল ফটো
ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। এ সময় বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ এলাকার এক কৃষক তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ঐ বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। জাল জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেয়া হয়। পরে বর ও কনের বাবাকে বাল্যবিয়ের উদ্যোগ নেয়ায় জন্য মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বাল্যবিয়ে নিরোধ আইনে ঐ বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!